
হৃদয় হোসাইন,বেড়া-পাবনা:
পাবনার বেড়া ও সাঁথিয়া পৌরসভা এলাকায় গ্যাসের অপচয় রোধে রাত হলেই গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। ভোর ৫ টার আগে আর চুলা জ্বলে না। পশ্চিমাঞ্চল গ্যাস সরবরাহ কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) আওতাধীন এই এলাকায় প্রায় পাঁচ মাস ধরে এ অবস্থা চলছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। গ্রাহকরা বলছেন,বেড়াও পার্শ্ববর্তী সাঁথিয়া পৌর এলাকায় পাইপলাইনে গ্যাস সরবরাহে চরম সংকট দেখা দিয়েছে। পিজিসিএলের আওতাধীন এসব এলাকায় রাত ৯টা থেকে ভোর ৫ টা পর্যন্ত গ্যাস থাকছে না। এতে রান্নাবান্না ব্যাহত হচ্ছে। শত শত পরিবার দুর্ভোগের শিকার হচ্ছেন। এদিকে রাতে বন্ধ থাকলেও দিনের বেলায় গ্যাসের সরবরাহ স্বাভাবিক থাকে। সন্ধ্যার পর থেকে গ্যাসের চাপ কমতে শুরু করে। রাত ৯টার পর সরবরাহ একেবারেই বন্ধ হয়ে যায়। পশ্চিমাঞ্চল গ্যাস সরবরাহ কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) বাঘাবাড়ি রিজিওনাল অফিসের ব্যবস্থাপক আনোয়ার হোসেন মজুমদার বলেন,গ্যাসের অপচয় রোধে প্রায় তিন মাস ধরে রাতে গ্যাস বন্ধ রাখা হচ্ছে।গ্যাসের সুবিধাভোগী অনেক গ্রাহক অভিযোগ করে জানান,চার থেকে পাঁচ মাস ধরে এলাকায় রাত গ্যাসের চুলা জ্বলে না। ফলে রাতে রান্না করা সম্ভব হচ্ছে না। সূর্য ডোবার আগে রানা করে রাখতে হয়।অনেকে বিকল্প হিসেবে কাঠ,কয়লা বা এলপি গ্যাস ব্যবহার করছেন, যা ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ। সব মিলিয়ে গৃহিণীরা ব্যাপক ভোগান্তিতে পড়েছেন।বাণিজ্যিক সংযোগ নেওয়া গ্রাহকদেরও উৎপাদন ব্যাহত হচ্ছে। রেস্তোরাঁগুলোও পড়েছে বিপাকে।বারবার অভিযোগ জানানো হলেও সমস্যার সমাধান হচ্ছে না। পশ্চিমাঞ্চল গ্যাস সরবরাহ কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) বাঘাবাড়ি রিজিওনাল অফিস সূত্রে জানা যায়,বেড়ায় এক হাজার ৩৫০ জন আবাসিক ও দুজন বাণিজ্যিক গ্রাহক রয়েছেন।পশ্চিমাঞ্চল গ্যাস সরবরাহ কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) বাঘাবাড়ি রিজিওনাল অফিসের ব্যবস্থাপক আনোয়ার হোসেন মজুমদার গণমাধ্যমকে জানান,গ্যাসের অপচয় রোধে প্রায় তিন মাস ধরে রাতে গ্যাস বন্ধ রাখা হচ্ছে। দেশে গ্যাস সংকট রয়েছে। অনেক গ্রাহক একটি চুলায় একাধিক পরিবারের রান্না করেন। ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীরা অতিরিক্ত গ্যাস ব্যবহার করছেন।গ্রাহকদের অতিরিক্ত গ্যাস ব্যবহার না করার বিষয়ে সচেতন করার জন্য মাইকিং করার উদ্যোগ নেওয়া হয়েছে।
Leave a Reply