1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

  • আপডেট : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
  • ১৫২ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাগফেরাত কামনায় আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১১ জানুয়ারি) বিকেলে বৈদ্যেরবাজার ইউনিয়ন যুবদলের উদ্যোগে হামছাদী ধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

সোনারগাঁ থানা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক আফজাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নুর এ ইয়াসিন নোবেল।

বৈদ্যেরবাজার ইউনিয়ন যুবদল নেতা ইঞ্জিনিয়ার হাবিবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, বৈদ্যেরবাজার ইউনিয়ন ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি নবী হোসেন, সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফ মোল্লা, বারদী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন দুলু, যুবদল নেতা রবিউল হাসান, জসীমউদ্দিন প্রমুখ।

সভায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবন ও কর্ম নিয়ে আলোচনা করা হয়। এসময় বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া আপোষহীন ও আদর্শিক নেত্রী ছিলেন। তার জীবনে রাজনৈতিক প্রতিপক্ষকে কটুক্তি করেননি। তিনি জেল জুলুমের শিকার হয়েছেন। তিনি দেশের ক্রান্তিলগ্নে স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ মানুষের কল্যাণে কাজ করেছেন। আওয়ামী লীগ সরকারের সাথে আপোষ না করার কারণে সন্তানহারা হয়েছেন। তার জনপ্রিয়তার কারনেই মৃত্যুর পর তিনি সারা বিশ্বব্যাপী তাকে শোক প্রস্তাবের মাধ্যমে সম্মানিত করেছেন। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park