
সোনারগাঁ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ জেলাধীন বন্দর উপজেলায় তিতাসের অভিযানে ৮’শ অধিক অবৈধ চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে এবং ৭ হাজার,৫’শত টাকা জরিমানা করেন তিতাস কর্তৃপক্ষ। সোমবার (৫ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার দক্ষিন লক্ষনখোলা ব্রিজ সংলগ্ন এলাকা ও ঢাকা-চট্রোগ্রাম মহাসড়ক জাঙ্গাল বাস স্ট্যান্ডে ব্রিজ সংলগ্ন এলাকায় নাম ভিহীন দুইটি হোটেল অবৈধ গ্যাস সংযোগ পাওয়া ৭ হাজার ৫’শ টাকা জরিমানা করা হয় ।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলাম এর নেতৃত্বে ও সার্বিক সহায়তা করেন বন্দর জোনের সহকারী প্রকৌশলী নজরুল ইসলাম,সহকারী প্রকৌশলী রনি,মোরসালিন সহ তিতাসের কর্মচারী-গণ। এসময় পুলিশ প্রশাসনসহ তিতাসের কর্মকর্তা কর্মচারী-গণ উপস্থিত ছিলেন। এসময় তিতাস কর্তৃপক্ষ থেকে বলেন, উচ্ছেদ অভিযান অব্যাহত আছে আমরা যেখানেই অবৈধ সংযোগ পাবো সেখানেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
Leave a Reply