
পাবনা সংবাদদাতা:
দেশে চলছে কনকনে শীত,হিমেল হাওয়ার পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা নেই। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন সমাজের কিছু মানব দরদি মানুষ। প্রতি বছরের মতো এ বছর ও পাবনার বেড়া উপজেলার মানবিক সংগঠন। বিকে ফাউন্ডেশন এর সহযোগিতায় প্রথম আলো বন্ধুসভা ও দয়ালনগর বন্ধুসভার উদ্যোগে। সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।১ম ধাপে ৩ জানুয়ারী শনিবার আবার ৫ জানুয়ারী সোমবার ২য় ধাপে আমিনপুর থানাধীন সাগরকান্দি,ঢালারচর,মাসুমদিয়া ইউনিয়ন এর কয়েকশত সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানটির ভার্চুয়ালি উদ্বোধন করেন,দয়াল নগর প্রথম আলো বন্ধু সভার উপদেষ্টা,বিডিডিএল প্রপার্টিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও বিকে ফাউন্ডেশনের পরিচালক এম.এ.বাতেন খান। অনুষ্ঠানে ভার্চুয়ালি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দয়ালনগর বাহারুন্নেছা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক ও দয়াল নগর বন্ধুসভার উপদেষ্টা প্রকৌশলী মো: আবু সায়েম প্রামাণিক। এছাড়াও উপস্থিত ছিলেন,দয়াল নগর বন্ধু সভার আহ্বায়ক আকরাম হোসেন,দয়ালনগর বাহারুন্নেছা পাবলিক লাইব্রেরির,অর্থ বিষয়ক সম্পাদক সাইদুর রহমান খান। সংগঠনের অন্যান্য সদস্য সেচ্ছাসেবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় শনিবার ১ম ধাপে প্রায় পাঁচশত এবং সোমবার ২য় ধাপে তিনশত পিস শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। সংগঠনটি পরিত্যক্ত প্লাস্টিক ও পলিথিনমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে। পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি পালন করছে। প্রান্তিক পর্যায়ে পরিবেশ ও কৃষির ক্ষতি হয় এমন প্লাস্টিক ও পলিথিন ব্যবহারের ব্যাপারে সবাইকে সচেতন করে আসছেন। সকলের বসবাস যোগ্য নিরাপদ সমাজ গঠনে বিকে ফাউন্ডেশন নিরলস ভাবে কাজ করছেন।আয়োজকেরা বলেন,উত্তরের হিমেল হাওয়া আর কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা নেই। বিকে ফাউন্ডেশনের পরিচালক এম.এ.বাতেন খান এর সহযোগিতা ও নির্দেশে আমরা শীতবস্ত্র নিয়ে অসহায় মানুষের দুয়ারে দুয়ারে ছুটে চলছি। ইতিমধ্যে আমাদের পরিবেশ ও কৃষির ক্ষতি করে এমন পরিত্যক্ত প্লাস্টিক ও পলিথিন অপসারণ পরিচ্ছন্নতা কর্মসূচি চলমান রয়েছে। আগামীতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
Leave a Reply