1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

তিন মাসের পরিশ্রমে পাঁচগুন মুনাফা অর্জনের আশায় সোনারগাঁয়ের রস বাগানী শহিদ মোল্লা

  • আপডেট : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬
  • ১৮৫ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

প্রকৃতিতে এখন শীতের তীব্রতা। আর এ শীতের সকালে এক গ্লাস রসের স্বাদ নিতে কার না ভাল লাগে। শীত আসলেই খেজুর রস খেতে শিশির ভেজা সকালে দূরদূরান্তে বিভিন্ন অঞ্চলে ছুটে যায় রস ভোজন প্রেমীরা।

শীতকে উপেক্ষা করেই ভোর সকাল কিংবা রাত্রিবেলায় খেজুর বাগানে ছুটে যান রসের স্বাদ নিতে। কিন্তু সময়ের পরিক্রমায় আর ইট-পাথরের নগরে এখন রসও প্রায় না পাওয়ার মতো। প্রায় দু:সাধ্য। রস প্রেমী বিশুদ্ধ রস খুজে ফিরে। তেমনি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রস প্রেমীরা আসেন বিশুদ্ধ রস পান করতে। আর মো.শহিদ মোল্লা নামের এক গাছি রস প্রেমীদের রসের চাহিদা মেটাচ্ছেন। তার বাগানের রসের টানে বিভিন্ন জায়গা থেকে প্রতিদিন অসংখ্য মানুষ এসে ভিড় করছেন। অথচ তিনি মানুষের চাহিদা অনুযায়ী রস দিতে ব্যর্থ হচ্ছেন বলে জানান।

শহিদ মোল্লা। বয়স ৪৬। ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার মৃত বজলুর রহমান মোল্লা ছেলে তিনি। তিনি গত ৭/৮ বছর ধরে বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে খেজুর বাগান ক্রয় করে খেজুর রসের মৌসুমি ব্যবসা করে যাচ্ছেন। এবছর তিনি সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ইউনিয়নের হামছাদী এলাকার ১০ শতাংশ জমির খেজুর বাগান ক্রয় করেছেন। ৫০ হাজার টাকায় এ বাগান কেনেন। মৌসুমি চুক্তিতে ক্রয়কৃত বাগানটিতে ২৭টি গাছ রয়েছে। সেই গাছগুলো থেকে প্রতিদিন প্রায় ৬০-৬৫ লিটার রস নামিয়ে ক্রেতাদের নিকট বিক্রি করেন। তার এ বাগানে প্রতি লিটার রস বিক্রি করছেন ১৫০-১৬০ টাকায়।

শহিদ মোল্লার খেজুর বাগানে গিয়ে দেখা যায় রস প্রেমীরা তার রস কিনতে ভীড় করছেন। জানা যায়, ভোরে ক্রেতারা মটর সাইকেল যোগে এসে তার বাগান থেকে টাটকা বিশুদ্ধ রস কিনে নিয়ে যাচ্ছেন।

রস কিনতে আসেন মোগরাপাড়া চৌরাস্তার এলাকার নাইমুল আলম জানান, আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে অপরিকল্পিত নগরায়ণের কারণে দিনে দিনে বিভিন্ন ফলজ ও বনজ গাছ বিলুপ্তি হয়ে যাচ্ছে। আমাদের হামছাদি গ্রামে এমন খেজুর রস পাওয়া যাবে সেটা ভাবিনি। এখানের রসটা অনেক মজা। আর কোনো প্রাণী যেন রসে মুখ না দিতে পারে তারা সেই ব্যবস্থাও তারা করেছে দেখলাম। চোখের সামনেই রস সংগ্রহ করায় তারা বিশুদ্ধতার বিষয়টি নিশ্চিত থাকেন। সেই সঙ্গে বাদুড়ের উপদ্রব থেকে রক্ষা পেতে প্রতিটি হাঁড়ি ঢেকে রাখা হয়।

বন্ধুদের নিয়ে সঙ্গে নিয়ে রস পান করতে এসে না পেয়ে ফিরে যাচ্ছিলো যুবক রাকিবুল। তিনি জানান, সোনারগাঁয়ে রস পাওয়া যাবে খবর নিয়ে রায়েরবাগ থেকে এসেছিলাম। তবে আমরা অবেলায় আসার কারণে আজ পাইনি। অন্য কোন একদিন সময় অনুযায়ী আবারও আসবো।

গাছি মো. শহিদ মোল্লা জানান, হামছাদী এলাকার স্থানীয় রাকিব নামের এক ব্যক্তির সহযোগিতায় তার সঙ্গে পার্টনারশিপ চুক্তিতে ৫০ হাজার টাকায় খেজুর বাগানটি কিনেছি। ডিসেম্বর হতে রস নামানো শুরু করে এখন পর্যন্ত ২ লাখ টাকার মতো বিক্রি হয়েছে। আরও ১ লাখ বিক্রি করতে পারবো বলে আশা করছি।  প্রতিদিন ২ বেলা গাছ থেকে রস নামাই। ভোর সকাল আর রাত ৯ টায়।  প্রতি লিটার ১৫০-১৬০ টাকা ধরে  বিক্রি করি।
তিনি জানান, আমাদের বাগানে দূরদূরান্ত থেকে অনেক মানুষ রসের জন্য আসেন। কিন্তু আমি তাদের চাহিদা মতো রস দিতে পারছি না। এখানে খেজুর বাগান সংখ্যা কম থাকায় ব্যাপক চাহিদা রয়েছে।

তিনি আরো বলেন, রসের ব্যবসা মাত্র তিন মাসের। পুরো বছর এই তিন মাসের মৌসুমের অপেক্ষায় থাকি। ডিসেম্বর হতে গাছের পরিচর্যায় আমি এবং আমার পার্টনার কাজ করছি।
কৃষি কাজের জন্য উপজেলা কৃষি অফিস হতে সাহায্য কিংবা পরামর্শ পেয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমি কৃষি অফিসের কাউকে চিনি না এবং তাদের সঙ্গে যোগাযোগও করতে পারিনি।

সোনারগাঁ উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাইদ তারেক জানান, আমরা নিয়মিত খেজুর বাগানের কৃষকদের খোঁজখবর নিচ্ছি। মূলত বর্তমানে প্রনোদনা কম কম রয়েছে। তবুও আমরা কৃষকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করার চেষ্টা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park