1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

আশরাফ উদ্দিনের বিরুদ্ধে খাস জমি দখলের সংবাদ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত : এলাকাবাসীর নিন্দা

  • আপডেট : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ১২০ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মেনি খালি মৌজার সরকারি খাস জমি দখল নিয়ে সম্প্রতি প্রকাশিত সংবাদটি চরম মিথ্যাচার, উদ্দেশ্যপ্রণোদিত ও কুৎসিত ষড়যন্ত্রের অংশ বলে দাবি করেছেন এলাকাবাসী ও সংশ্লিষ্ট মহল।
প্রতিবাদকারীরা স্পষ্ট করে জানান, উক্ত স্থানে নির্মিত মসজিদ ও মাদ্রাসা কাবিল গঞ্জ গ্রামবাসীর সম্মিলিত উদ্যোগে, ধর্মীয় ও মানবিক চেতনা থেকে গড়ে ওঠা একটি জনকল্যাণমূলক প্রতিষ্ঠান। সেখানে আশরাফ উদ্দিনের ব্যক্তিগত কোনো জমি নেই, তিনি কোনোভাবেই সরকারি খাস জমি দখল করেননি এবং করার প্রশ্নই ওঠে না।
তারা অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসা ও ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে একটি চিহ্নিত মহল ইচ্ছাকৃতভাবে আশরাফ উদ্দিনকে জড়িয়ে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করেছে, যা শুধু মানহানিকরই নয়, আইনগতভাবেও শাস্তিযোগ্য অপরাধ।
এলাকাবাসীর দাবি, সংবাদটি প্রকাশের আগে ন্যূনতম তথ্য যাচাই না করে একতরফা ও অনুমাননির্ভর বক্তব্য তুলে ধরা হয়েছে, যা সাংবাদিকতার নৈতিকতা, পেশাগত শালীনতা ও দায়িত্ববোধের চরম লঙ্ঘন।
প্রতিবাদকারীরা আরও বলেন, একজন সম্ভাব্য জনপ্রতিনিধিকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার এই অপচেষ্টা গণতান্ত্রিক পরিবেশকে কলুষিত করছে। তারা অবিলম্বে উক্ত মিথ্যা সংবাদের সংশোধন, প্রত্যাহার ও প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার দাবি জানান।
এ বিষয়ে আশরাফ উদ্দিনের পক্ষ থেকে জানানো হয়, তিনি কখনোই সরকারি জমি দখলের মতো বেআইনি কর্মকাণ্ডে জড়িত নন। তিনি আইন ও প্রশাসনের প্রতি শ্রদ্ধাশীল এবং যে কোনো বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের অধিকার সংরক্ষণ করেন।
সচেতন মহল মনে করেন, এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে, ধর্মীয় প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এবং গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা নষ্ট করে। তারা দায়িত্বশীল সাংবাদিকতা ও সত্যভিত্তিক সংবাদ পরিবেশনের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কঠোর আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park