1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে নারীসহ ৩ ইয়াবা কারবারি আটক

  • আপডেট : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ৭৭ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নারী মাদকব্যবসায়ীসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২ হাজার ৫শত পিস ইয়াবা উদ্ধার করা হয়।

শুক্রবার (২ জানুয়ারি) ভোর রাতে উপজেলার আষাড়িয়ার চর এলাকায় বিশেষ এক অভিযানে পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, কক্সবাজার জেলার টেকনাফ থানার নীলা ইউনিয়নের উলুচামারী এলাকার জহুরা বেগম (৩৫) একই জেলার তাছিয়া নুর (১৯) এবং কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার কাঠেরপুল মঠপাড়া এলাকার বিপুল হোসেন (৩৭)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের পিরোজপুর ইউনিয়নের আষাড়িয়ার চর এলাকায় চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালানো হয়। এ সময় সন্দেহভাজন একটি সাদা রঙের প্রাইভেটকার থামিয়ে তল্লাশি করা হলে গাড়ির ভেতরে বিশেষ কায়দায় রাখা ২ হাজার ৫শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে মাদক পাচারে ব্যবহৃত গাড়িটি জব্দসহ তিন জনকে আটক করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, চক্রটি সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে রাজধানীসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে সরবরাহ করে আসছিল।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহ বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park