
পাবনা সংবাদদাতা: বিকে ফাউন্ডেশন এর সহযোগিতায় প্রথম আলো বন্ধুসভা ও দয়ালনগর বন্ধুসভার উদ্যোগে। সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার ৩ জানুয়ারী পাবনার আমিনপুর থানাধীন সাগরকান্দি ইউনিয়ন এর কাসিমুল উলুম মাদ্রাসা ও আশপাশের এলাকায় সুবিধাবঞ্চিতদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।অনুষ্ঠানটির ভার্চুয়ালি উদ্বোধন করেন,দয়াল নগর প্রথম আলো বন্ধু সভার উপদেষ্টা,বিডিডিএল প্রপার্টিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও বিকে ফাউন্ডেশনের পরিচালক এম.এ.বাতেন খান।অনুষ্ঠানে ভার্চুয়ালি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দয়ালনগর বাহারুন্নেছা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক ও দয়াল নগর বন্ধুসভার উপদেষ্টা প্রকৌশলী মো: আবু সায়েম প্রামাণিক। এছাড়াও উপস্থিত ছিলেন,দয়াল নগর বন্ধু সভার আহ্বায়ক আকরাম হোসেন,দয়ালনগর বাহারুন্নেছা পাবলিক লাইব্রেরির,অর্থ বিষয়ক সম্পাদক সাইদুর রহমান খান। সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। দয়ালনগর বন্ধুসভার সদস্য সচিব আনিছুর রহমান ফারুক এর সঞ্চালনায় কাসিমুল উলুম মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ, শিক্ষক,অভিভাবকগণ উপস্থিত ছিলেন। এসময় প্রায় পাঁচশত পিস শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।আয়োজকেরা বলেন,কনকনে ঠান্ডায় মানুষের জনজীবন বিপর্যয়। এই শীতল আবহাওয়া থেকে বাঁচতে প্রতিবছরের মতো এ বছরও আমাদের পক্ষ থেকে মাদ্রাসার শিক্ষার্থী সহ সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
Leave a Reply