1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

  • আপডেট : শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ১১১ বার পঠিত

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

সত্য, সাহস ও দায়িত্বশীল সাংবাদিকতার দুই দশকের গৌরবময় পথচলা পূর্ণ করলো নারায়ণগঞ্জের সোনারগাঁও রিপোর্টার্স ক্লাব। এ উপলক্ষে ক্লাবের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দেশ ও দেশের মানুষের কল্যাণে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।

গতকাল বৃহস্পতিবার (০১ জানুয়ারি) রাতে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় ক্লাব কার্যালয়ে ক্লাবের সভাপতি আব্দুস সাত্তার প্রধানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক কামরুজ্জামান রানা ও সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় ও জাতীয় পর্যায়ের গণমাধ্যমকর্মী, সামাজিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা হয়।

প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সোনারগাঁও প্রেস ক্লাবের সাবেক সভাপতি অসিত কুমার দাস, সাংবাদিক হাসান মাহমুদ রিপন, আল আমিন তুষার, আবু বকর সিদ্দিক, মোক্তার হোসেন মোল্লা, শাহাদাত হোসেন রতন, মিজানুর রহমান মামুন, রবিউল হুসাইন, মোকাররম মামুন, এসএম মনির হোসেন, কামরুজ্জামান মিলন, মশিউর রহমান, আকতার হাবিব, মাজহারুল ইসলাম, রুবেল মিয়া, ইমরান হোসেন প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন, মঈন আল হোসাইন, সালাউদ্দিন, কামালউদ্দিন ভূইয়া, কামরুল ইসলাম পাপ্পু, লতিফুর রহমান দীপু, শাহিন সাকি, আব্দুল মোতালেব প্রধান, আরাফাত হোসেন সিফাত, খায়রুল আলম হিরু, তৌরভ হোসেন।

সোনারগাঁও প্রেস ক্লাবের সাংবাদিকসহ সুশীল সমাজের লোকজন রিপোর্টার্স ক্লাবকে ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা জানান।

আলোচনা সভায় বক্তারা বলেন, সোনারগাঁও রিপোর্টার্স ক্লাব প্রতিষ্ঠালগ্ন থেকেই বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা করে আসছে। উপজেলার উন্নয়ন, জনদুর্ভোগ, সামাজিক সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরতে ক্লাবের সাংবাদিকরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অনুষ্ঠানে দেশের শান্তি, সাংবাদিকদের নিরাপত্তা এবং সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park