1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

বেড়ায় প্লাস্টিক ও পলিথিনমুক্ত বাংলাদেশ গড়তে পরিচ্ছন্নতা কর্মসূচি পালন

  • আপডেট : শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ২৫২ বার পঠিত

পাবনা সংবাদদাতা:

পাবনার বেড়া উপজেলার মাসুমদিয়া ইউনিয়নধীন দয়ালনগর মহল্লায়। ১লা জানুয়ারি বৃহস্পতিবার বিকে ফাউন্ডেশন এর সহযোগিতায় প্রথম আলো বন্ধুসভা ও দয়ালনগর বন্ধুসভার উদ্যোগে। পরিত্যক্ত প্লাস্টিক ও পলিথিনমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে। পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির আওতায় দয়াল নগর পাবলিক লাইব্রেরি চত্বর থেকে সিনথী পাঠশালা পর্যন্ত প্রায় ১কিলোমিটার রাস্তা-ঘাট,বাড়ির আঙিনা ও আশপাশের জনবসতি এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। এ সময় এলাকাবাসীর নিকট হতে পরিত্যক্ত বিভিন্ন ধরনের প্লাস্টিক ও পলিথিন সংগ্রহ করে নির্ধারিত স্থানে জমা দেওয়া হয়। পরিত্যক্ত প্লাস্টিক জমাদানকারীদের উৎসাহিত করতে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটির উদ্বোধন করেন,দয়াল নগর প্রথম আলো বন্ধু সভার উপদেষ্টা,বিডিডিএল প্রপার্টিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও বিকে ফাউন্ডেশনের চেয়ারম্যান এম.এ.বাতেন খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দয়ালনগর বাহারুন্নেছা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক ও দয়াল নগর বন্ধুসভার উপদেষ্টা প্রকৌশলী মো: আবু সায়েম প্রামাণিক। এছাড়াও উপস্থিত ছিলেন,দয়াল নগর বন্ধু সভার আহ্বায়ক আকরাম হোসেন,অন্যান্য সদস্যবৃন্দ,বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দয়ালনগর বন্ধুসভার সদস্য সচিব আনিছুর রহমান ফারুক এর সঞ্চালনায় স্থানীয় বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণে কর্মসূচি সফল করা হয়। আয়োজকরা জানান,পরিবেশ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park