1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে অবৈধ গ্যাস ব্যবহার গুড়িয়ে দেওয়া হয় দুটি প্রতিষ্ঠান, আরো এক প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৩ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধ সংযোগ নিয়ে গ্যাস ব্যবহারের দায়ের দুটি প্রতিষ্ঠান গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত। এছাড়াও কলাপাতা নামের বেকারীকে ২০হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত পৌর ভবনাথপুর ঢালাই কারখানা ও দত্তপাড়া এলাকায় চুনা কারখানায় অভিযান চালিয়ে গুড়িয়ে দেওয়া হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুনিম সোহানা।

ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ড্রিস্টিবিউশনের মেঘনা ঘাট অঞ্চলের উপ-সহকারী প্রকৌশলী তৌফিকুল ইসলাম, সোনারগাঁ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ড্রিস্টিবিউশনের মেঘনা ঘাট অঞ্চলের উপ-সহকারী প্রকৌশলী তৌফিকুল ইসলাম জানান, সোনারগাঁ পৌরসভার দত্তপাড়া এলাকায় একটি চুনা কারখানা ও পৌর ভবনাথপুর এলাকায় ঢালাই কারখানায় অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে একটি চক্র ব্যবসা পরিচালনা করে আসছে। ওই চক্রটি প্রতিদিন ৮হাজার ১শ ৮০ঘনফুট অবৈধভাবে গ্যাস ব্যবহার করছেন। ফলে প্রতিমাসে সরকার মোটা অংকের রাজস্ব বঞ্চিত হচ্ছেন। কারখানা দুটির মালিক ঘটনাস্থলে না থাকার কারনে তাদের জেল জরিমানা করা সম্ভব হয়নি।

তিনি আরো জানান, দুটি কারখানা গুড়িয়ে দেওয়ার পাশাপাশি কলাপাতা নামের একটি মিষ্টির কারখানাকে অবৈধ গ্যাস ব্যবহারের কারনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও ৩শ ফুট পাইপ জব্দ করা হয়। এ অবৈধ গ্যাস বিচ্ছিন্ন অভিযান অব্যাহত থাকবে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানায়, অবৈধভাবে গড়ে উঠা কারখানাগুলোতে একের পর এক অভিযান পরিচালনা করে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। কিন্তু তিতাস গ্যাস কোম্পানির কর্মকর্তা, কর্মচারী ও বিশেষ পেশার লোকজনের সহযোগিতায় মোটা অংকের টাকার বিনিময়ে পুনরায় অবৈধভাবে সংযোগ দেওয়া হয়। গুড়িয়ে দেওয়ার দুটি প্রতিষ্ঠানের সংযোগ একাধিকবার বিচ্ছিন্ন করা হয়। তবে আজকের অভিযান তৃতীয় দফায় করা হয়।

কলাপাতা মিষ্টি কারখানার মালিক মামুন শিকদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তারা অবৈধ গ্যাস ব্যবহার করেন না। তারপরও ভ্রাম্যমান আদালত তাদের জরিমানা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park