1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ের হৃদয়ে জয়নুল আবেদীন

  • আপডেট : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৭১ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভা ও র‍্যালির মাধ্যমে শুভজন্মদিন উদযাপন শিল্প, ঐতিহ্য ও সংস্কৃতির ঐতিহাসিক জনপদ সোনারগাঁয়ে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হলো শিল্পাচার্য জয়নুল আবেদীন–কে।

তাঁর শুভজন্মদিন উপলক্ষে আজ সোমবার ২৯ ডিসেম্বর বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন, সোনারগাঁও জাদুঘর প্রাঙ্গণে পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভা ও র‍্যালির আয়োজন করে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি।

সকালে জয়নুল আবেদীনের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এরপর ‘সোনারগাঁয়ের হৃদয়ে জয়নুল আবেদীন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় শিল্পাচার্যের জীবন, কর্ম ও শিল্পদর্শনের নানা দিক তুলে ধরা হয় এবং তাঁর শিল্পকর্মে গ্রামবাংলা, প্রকৃতি ও সাধারণ মানুষের জীবনচিত্রের গভীর প্রতিফলনের কথা আলোচনা করা হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন দৈনিক যুগান্তর–এর সোনারগাঁ প্রতিনিধি আল আমিন তুষার। তিনি বলেন,“জয়নুল আবেদীন শুধু একজন শিল্পী নন, তিনি আমাদের জাতিসত্তা ও শিল্পচেতনার পথপ্রদর্শক। তাঁর তুলিতে ফুটে উঠেছে বাংলার নদী, মাটি ও মানুষের সংগ্রামী জীবন। এই শিল্পভাবনা আমাদের পরিবেশ ও মানবিকতার প্রতি দায়বদ্ধ হতে শেখায়।”

তিনি আরও বলেন, আজকের প্রজন্ম যদি জয়নুল আবেদীনের শিল্প ও আদর্শ ধারণ করে, তবে সমাজ আরও মানবিক ও সংস্কৃতিবান হয়ে উঠবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন, মহাসচিব মীযানুর রহমান, সোনারগাঁও উপজেলা কমিটির সভাপতি মোঃ ফজলুল হক ভূইয়া, সিনিয়র সহ-সভাপতি মোঃ মনির হোসেনসহ অন্যান্য অতিথিরা।

বক্তারা বলেন, জয়নুল আবেদীনের শিল্পকর্ম কেবল নান্দনিকতার প্রকাশ নয়, বরং তা আমাদের ইতিহাস, সংগ্রাম ও পরিবেশ–চেতনার এক শক্তিশালী দলিল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ অঞ্চল–২ ট্যুরিস্ট পুলিশের অফিসার ইনচার্জ মাহবুবুল আলম, কারুশিল্প সমিতির সাধারণ সম্পাদক কবির হোসেন, সংগঠনের সদস্য ও সাংবাদিক মোক্তার হোসেন, ইমরান হোসেন, আল আমিনসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ।

আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীদের নিয়ে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি সোনারগাঁও জাদুঘর প্রাঙ্গণ প্রদক্ষিণ করে শিল্প, সংস্কৃতি ও পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দেয়। র‍্যালির মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

এই আয়োজনের মাধ্যমে সোনারগাঁয়ে আবারও প্রমাণিত হলো—জয়নুল আবেদীন কেবল ইতিহাসের অংশ নন, তিনি আজও শিল্প, মানবিকতা ও পরিবেশ সচেতনতার এক চিরন্তন অনুপ্রেরণা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park