1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

নারায়ণগঞ্জ-৩ আসনে সাবেক রাষ্ট্রদূত গোলাম মসীহ’র মনোনয়নপত্র জমা

  • আপডেট : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১২৭ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ আংশিক) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী ও সাবেক রাষ্ট্রদূত গোলাম মসীহ। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি তাঁর মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় তাঁর সাথে দলের জেলা ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর এক প্রতিক্রিয়ায় গোলাম মসীহ বর্তমান সরকারের কাছে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জোর দাবি জানান। তিনি বলেন, “নির্বাচন ও ভোট নিয়ে বিগত দিনের তিক্ত অভিজ্ঞতা আর দেশের জনগণ দেখতে চায় না। নাগরিক হিসেবে প্রত্যেকের ভোটাধিকার নিশ্চিত করতে কমিশনকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। আমরা চাই একটি পেশীশক্তি ও কালো টাকার প্রভাবমুক্ত নির্বাচন।”

তিনি আরও যোগ করেন, নির্বাচনের পরিবেশ সকলের জন্য সমান বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বজায় রাখার দায়িত্ব প্রশাসনের। ভোটাররা যেন নির্ভয়ে কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সেই নিশ্চয়তা রাষ্ট্রকে দিতে হবে।

মনোনয়নপত্র দাখিলের সময় গোলাম মসীহ’র সাথে উপস্থিত ছিলেন, মাওলানা দ্বীন ইসলাম, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা। মুহাম্মদ সুলতান মাহমুদ, সেক্রেটারি, নারায়ণগঞ্জ জেলা। মাওলানা ছানাউল্লাহ নূরী। ফারুক আহমাদ মুন্সীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park