1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে পাঁচদিনব্যাপী জয়নুল জন্মোৎসব শুরু আগামীকাল

  • আপডেট : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৩২ বার পঠিত

সোনারগাঁ (নারায়নগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে আগামীকাল সোমবার ২৯ ডিসেম্বর পাঁচদিনব্যাপী জয়নুল জন্মোৎসব শুরু হচ্ছে। শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১১১ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এ জন্মোৎসবের আয়োজন করেছে শিল্পাচার্যের প্রতিষ্ঠান লোক ও কারুশিল্প ফাউন্ডেশন।

সোমবার বেলা সাড়ে ১১ টায় ফাউন্ডেশনের লোকজ মঞ্চে জন্মোৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক (উপসচিব) কাজী মাহবুবুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত।

ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মো: সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে উৎসবে লোককারুশিল্প মেলা অনুষ্ঠিত হবে। এর আগে সকালে ফাউন্ডেশন চত্বরে শিল্পচার্যের আবক্ষ ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করা হবে। মেলায় জামদানি, শীতল পাটি, শতরঞ্জি, নকশিকাঁথা, বাঁশ-বেত শিল্প, কাঠের হাতি-ঘোড়া, ঐতিহ্যবাহী রিকশা চিত্র, হাতপাখা, শখের হাঁড়িসহ নানা হস্তশিল্পের ১৭ টি স্টল বসবে। প্রতিদিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত চলবে।

এছাড়া বিভিন্ন বিদ্যালয়ের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে তিনটি গ্রুপে বাংলাদেশের লোককারুশিল্প বিষয়ক চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিদিন লোকজ মঞ্চে অনুষ্ঠিত হবে লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park