1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে ডিগবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

  • আপডেট : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ১২২ বার পঠিত

নিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বিন্নিপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত ডিগবার ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে বিন্নিপাড়া মাঠে আয়োজিত এই ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মো. আশরাফ উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে হাজী মো. আশরাফ উদ্দিন বলেন, “খেলাধুলা যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রাখে এবং শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুস্থ ও সচেতন সমাজ গঠনে নিয়মিত ক্রীড়া চর্চার কোনো বিকল্প নেই।” তিনি আরও বলেন, যুবসমাজ যদি খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকে, তাহলে সমাজে ইতিবাচক পরিবর্তন নিশ্চিত করা সম্ভব।
তিনি এ ধরনের ক্রীড়া আয়োজনের জন্য বিন্নিপাড়া যুব সমাজকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও খেলাধুলা ও যুব উন্নয়নমূলক কর্মকা-ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
ফাইনাল খেলায় নুর হোসেন রাকিবের নেতৃত্বাধীন দল ও আয়োজক দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হয়। উত্তেজনাপূর্ণ এই খেলায় নুর হোসেন রাকিবের দলকে পরাজিত করে আয়োজক দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়া সংগঠক, যুব সমাজের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park