1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

খুলনার সাংবাদিক হত্যাকান্ডের বিচারের দাবিতে সোনারগাঁয়ে মানববন্ধন

  • আপডেট : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৮৩ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

খুলনায় ডুমুরিয়ার সাংবাদিক এমদাদুল হক মিলন হত্যাকান্ডের বিচারের দাবিতে সোনারগাঁয়ে মানববন্ধন করা হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সাংবাদিকরা এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

সোনারগাঁয়ে কর্মরত সাংবাদিকদের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন, সোনারগাঁ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সাংবাদিক হাসান মাহমুদ রিপন, আল আমিন তুষার, মনিরুজ্জামান মনির, রবিউল হুসাইন, মিজানুর রহমান মামুন, শাহাদাত হোসেন রতন, মোকাররম মামুন, ফরিদ হোসেন, এস এম মনির হোসেন, মাজহারুল ইসলাম, ফারুক হোসাইন, নজরুল ইসলাম শুভ, মশিউর রহমান, রুবেল মিয়া, কামরুজ্জামান রানা, ইমরান হোসেন প্রমুখ।

মানববন্ধন কর্মসূচীতে বক্তরা, সাংবাদিক সাগর রুনি থেকে শুরু করে খুলনার ডুমুরিয়ার সাংবাদিক এমদাদুল হক মিলন হত্যাসহ সকল সাংবাদিক হত্যাকান্ডের বিচারের দাবি করেন। এছাড়াও প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা করে আগুন ধরিয়ে দেওয়ার ন্যাক্কারজনক ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

এসময় বক্তরা বলেন, ৫ আগষ্টের পর দেশের পটপরিবর্তনে গণমাধ্যম যে স্বাধীনভাবে কাজ করার কথা ছিল অদৃশ্য কারনে সেটা করা সম্ভব হচ্ছে না। এখনও গণমাধ্যমকে জিম্মি করার চেষ্টা করছে একটি মহল। বর্তমান অন্তবর্তীকালীন সরকারের কাছে অনুরোধ জানাই যাতে এ ধরনের পরিস্থিতি শক্ত হাতে মোকাবেলা করে গণমাধ্যমকে পূর্ন স্বাধীনভাবে কাজ করার সুযোগ সৃষ্টি করে দেবেন।

এসময় আরোও উপস্থিত ছিলেন এরশাদ হোসেন অন্য, নুরুন্নবী জনি, হাবিবুর রহমান, কবির হোসেন, মাসুদ রানা, হুমায়ুন কবির, সজীব হোসেন, নাসির উদ্দিন, মনির হোসেন, সালাউদ্দিন, ডালিম হোসাইন, কামরুল ইসলাম পাপ্পু, তৌরভ হোসেন, রাসেলসহ সোনারগাঁয়ে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ  উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park