
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজারুল ইসলাম মান্নানের
পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ বিএনপির নেতারা।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো.
আসিফ আল জিনাত কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর আয়েশা আক্তার দিনা, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিন, পৌরসভা বিএনপির সভাপতি শাজাহান মিয়া, নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর আয়েশা আক্তার দিনা, পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টুসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ ছাড়াও যুবদল, ছাত্রদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতারা কর্মীরা উপস্থিত ছিলেন।
নেতাকর্মীরা জানান, দলীয় প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপি ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে এবং জনগণের সমর্থন নিয়ে বিজয় অর্জনের মাধ্যমে দেশের সেবায় নিয়োজিত থাকবেন।
Leave a Reply