
সোনারগাঁ প্রতিনিধি:
সোনারগাঁয়ে গণ-অধিকার পরিষদের মহান বিজয় দিবস উদযাপন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে শহিদ মজনু শাহ পার্কে বিজয় স্তম্ভে, উপজেলা চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সোনারগাঁ উপজেলা প্রশাসন,উপজেলা গণ-অধিকার পরিষদ,মুক্তিযোদ্ধা কমান্ড, প্রেস ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস সোনারগাঁবাসী গভীর শ্রদ্ধা, আনন্দ ও গৌরবের সঙ্গে উদযাপন করে। এদিকে, উপজেলা গণ-অধিকার পরিষদের উদ্যোগে একটি বিজয় র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিজয়ের চেতনা ও দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দেয়।গন-অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও নারায়ণগঞ্জ -৩ সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ আসেনর এমপি পদপ্রার্থী ওয়াহিদুর রহমান মিল্কির নেতৃত্বে শহিদ মজনু শাহ পার্কে বিজয় স্তম্ভে, উপজেলা চত্বরে ফুল দিশ্রদ্ধা নিবেদন করে সোনারগাঁ শাখা গণ-অধিকার পরিষদ। এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা গণ অধিকার পরিষদের( সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো.সোহেল রানা,নারায়ণগঞ্জ জেলা মুক্তি যুদ্ধা বিষয়ক সম্পাদক অদুদ আহমেদ, নারায়ণগঞ্জ জেলা সনাতন ধর্ম বিষয়ক সম্পাদক গৌতম চন্দ্র ধর, নারায়ণগঞ্জ জেলা যুব অধিকার পরিষদের (ভারপ্রাপ্ত) সভাপতি রিফাত ভূঁইয়া,সোনারগাঁ পৌরসভা গণ-অধিকার পরিষদের (আহ্বায়ক) আবুবক্কর সিদ্দিক, সোনারগাঁ পৌরসভা গণ অধিকার পরিষদ সদস্য( সচিব) মো.রেজাউল,(সিনিয়র যুগ্ম সদস্য সচিব) ছাত্র অধিকার পরিষদ মোঃ মাসুদ রানাসহ সকল নেতাকর্মীগণ
Leave a Reply