1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে গণসংহতির অঞ্জণ দাসের সাথে সাংবাদিকদের মতবিনিময়

  • আপডেট : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ২০২ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার নির্বাহী সমন্বয়ক ও নারায়ণগঞ্জ-৩ আসনের গণসংহতির প্রার্থী অঞ্জণ দাসের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় সোনারগাঁ প্রেস ক্লাব কার্যালয়ে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সোনারগাঁয়ের কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সাথে সোনারগাঁয়ের বিভিন্ন সমস্যা ও তার সমাধানের উপায় নিয়ে আলোচনা করা হয়।

মত বিনিময় সভায় অঞ্জণ দাস বলেন, আমি নির্বাচিত হলে নতুন সোনারগাঁ গড়ে তুলবো। চাঁদাবাজী, দখলবাজী, মাদক ও সন্ত্রাসমুক্ত সোনারগাঁ গড়ার জন্য যা যা করা দরকার তাই করবো। প্রাচীন বাংলার রাজধানী এ ঐতিহাসিক সোনারগাঁ অথচ উন্নয়নের ক্ষেত্রে এ সোনারগাঁ অনেক পিছিয়ে আছে। সোনারগাঁয়ে শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন প্রয়োজন তাই পরিকল্পিত ভাবে এ খাতের উন্নয়ন করতে হবে। আমরা পুরনো রাজনৈতিক সংস্কৃতি ভেঙ্গে নতুন সংস্কৃতি চালু করতে চাই। বিশেষ করে সোনারগাঁকে আলোকিত সোনারগাঁ হিসেবে সবাইকে নিয়ে গড়ে তুলবো।

এসময় মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা নারী গণ সংহতি আন্দোলনের
আহ্বায়ক নাজমা বেগম, মহানগর গণ সংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী পপি রানী সরকার, সোনারগাঁ শাখার আহ্বায়ক মোমেন হাসান প্রান্ত, সদস্য সচিব মোবাশ্বির হোসাইন।

এছাড়া সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন অসিত কুমার দাস, হাসান মাহমুদ রিপন, মোক্তার হোসেন মোল্লা, আবু বকর সিদ্দিক, রবিউল হুসাইন, মিজানুর রহমান মামুন, শাহাদাত হোসেন রতন, ফরিদ হোসেন, আনিছুর রহমান, মনির হোসেন, খায়রুল আলম খোকন, ইমরান হোসেন, আনিসুর রহমান সজিব প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park