
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে বিজয় র্যালী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মোগড়াপাড়া চৌরাস্তার আল-মদিনা শপিং কমপ্লেক্সের সামনে থেকে র্যালীটি শুরু হয়।
র্যালীটি আফিয়া পাম্প প্রদক্ষিণ করে খানকায় মসজিদের সামনে এসে শেষ হয়। এসময় লাল-সবুজের পতাকা হাতে নিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা মহান বিজয় দিবসের চেতনা সমুন্নত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
র্যালীতে সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক এবং সোনারগাঁ উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক জাকারিয়া ভূঁইয়া।
আরো উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মোহাম্মদ শাহ্ জালাল, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক বিল্লাল সরকার পৌরসভা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফরহাদ সিকদার, সোনারগাঁ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মাসুদ রানা বাবু, বায়েজিদ ভূঁইয়া, সোনারগাঁ সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদা আক্তার, কাজী ফজলুল হক উইমেন্স কলেজ ছাত্রদলের সভাপতি সুমাইয়া আক্তার সাদিয়া, সরকারি এম ডব্লিউ কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক নাবিলসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভাপতির বক্তব্যে জাকারিয়া ভূঁইয়া বলেন,
“মহান বিজয় দিবস আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক। ১৯৭১ সালের এই দিনে লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আজ সেই বিজয়ের চেতনাকে ধারণ করে ছাত্রদল রাজপথে রয়েছে।”
তিনি আরও বলেন,“বর্তমান দুঃশাসনের বিরুদ্ধে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। ভয়ভীতি উপেক্ষা করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ছাত্রদল সক্রিয় ভূমিকা পালন করবে।”
নেতৃবৃন্দ বলেন, মহান বিজয় দিবসের চেতনাকে বুকে ধারণ করে শিক্ষার্থীদের অধিকার রক্ষা ও দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে ছাত্রদল ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।
Leave a Reply