1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

  • আপডেট : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৮ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নবাগত থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহিববুল্লাহর সাথে কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে সোনারগাঁ থানার চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় ওসি মুহিববুল্লাহ স্পষ্ট করে বলেন, সোনারগাঁ থানায় কোনও দালালের ঠাঁই হবে না। কেউ দালালি করতে এলে তাকে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। থানায় সেবা পেতে কোনও টাকা লাগবে না-এ বিষয়ে আমি জনগণকে আশ্বস্ত করছি। তিনি আরও বলেন, আইনি সেবা প্রাপ্তির ক্ষেত্রে সাধারণ মানুষ যেন কোনও হয়রানির শিকার না হয়, সে বিষয়ে থানার সব পুলিশ সদস্যকে সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।

অপরাধ দমনে কঠোর অবস্থানের কথা জানিয়ে ওসি মুহিববুল্লাহ বলেন, সাংবাদিক-পুলিশ ভাই ভাই, অপরাধীদের আর কোনও রক্ষা নাই-এ স্লোগানকে আমরা শুধু মুখে নয়, বাস্তবে কার্যকর করতে চাই। তিনি মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার কথা জানিয়ে বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। তরুণ সমাজকে ধ্বংস করে এমন মাদক ব্যবসায়ীদের কোনও ছাড় দেওয়া হবে না। পাশাপাশি কিশোর গ্যাং ও কিশোর অপরাধ দমনে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

তিনি এলাকাবাসীর শান্তি-শৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং সম্মিলিতভাবে অপরাধ দমন ও জনসেবায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় সোনারগাঁয়ের বিভিন্ন প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park