
সোনারগাঁ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। রবিবার(৭ ডিসেম্বর ) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার চার স্থানে অভিযান চালায় তিতাস কর্তৃপক্ষ। অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারি কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা ও সার্বিক সহযোগিতা করেন রূপগঞ্জ জোনের প্রকৌশলী মোহাম্মদ জাইদুল ইসলাম। উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মঙ্গলখালি বানিয়াদি,মাছুমাবাদ,বলাইনগর,বানিয়াদি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। চার স্থানে ১৬৫ টি বাড়ী থেকে ২৫০ টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন। প্রতিটি বিতরণ লাইন উৎস পয়েন্ট থেকে কিলিং ক্যাপিং করা হয় রূপগঞ্জ জোনের প্রকৌশলী মোহাম্মদ জাইদুল ইসলাম বলেন,রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালনা অব্যাহত আছে যেখানেই অবৈধ সংযোগ পাওয়া যাবে সেখানেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। তিনি আরো বলেন,রূপগঞ্জে অবৈধ গ্যাস জিরো টলারেন্স এর জন্য আমরা পুলিশ প্রশাসন সহ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। এসময় উপস্থিত ছিলেন পুলিশ প্রশাসনসহ তিতাস গ্যাসের কর্মকর্তা-কর্মচারীগন।
Leave a Reply