1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

রূপগঞ্জে তিতাসের অভিযান

  • আপডেট : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১২১ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের লক্ষ্যাযাত্রাবাড়ী,মাছুমাবাদ,বানিয়াদি,মিঠাব এলাকার ৭ স্থানে তিতাসের অভিযানে দুইশ বাড়ী থেকে আড়াইশ চুলার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সিনিয়র সহকারী মো.নাজমুল হুদা ও সার্বিক সহযোগিতা করেন, রুপগঞ্জ জোনের প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম । বুধবার (১৯ নভেম্বর ) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার মিঠাব,বানিয়াদি, লক্ষ্যাযাত্রাবাড়ী ,মাছুমাবাদ,৩ কি.মি এলাকায় আনুমানিক দুইশ বাড়ী থেকে আড়াইশ চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। প্রতিটি বিতরণ লাইন উৎস পয়েন্ট থেকে কিলিং/ ক্যাপিং করা হয়েছে।এসময় রুপসী মধ্যপাড়া, রুপসী কাজীপাড়া,রুপসী উ: পাড়া ও লক্ষ্যাযাত্রাবাড়ী এলকায় অবৈধ চুনা ভাট্টি পরিদর্শন করে দেখা যায় সংযোগ বিহীন পরিত্যক্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। এসময় পুলিশ প্রশাসন তিতাসের কর্মকতা ও কর্মচারীরা এ অভিযানে সহযোগিতা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park