1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে মাদরাসাশিক্ষার্থীদের কোরআন তেলাওয়াত-দোয়া

  • আপডেট : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১২১ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একত্রে কোরআন তেলাওয়াত ও দোয়া পড়েছে কয়েক হাজার মাদরাসাশিক্ষার্থী।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের উদ্যোগে উপজেলার মেঘনা শিল্প নগরীর ঝাউচর দারুল উলুম মাদরাসায় সকাল থেকে দুপুর পর্যন্ত সোনারগাঁয়ের বিভিন্ন মাদরাসার কয়েক হাজার এতিম শিক্ষার্থীদের নিয়ে কোরআন তেলাওয়াত, দোয়া, খাবার পরিবেশন, কবরস্থান জিয়ারত ও চকলেট বিতরণ করা হয়।

সকালে সোনারগাঁয়ের শতাধিক মাদরাসা থেকে কয়েক হাজার এতিম শিক্ষার্থী একত্র হয়ে কোরআন তেলাওয়াত শুরু করলে পুরো পরিবেশ জুড়ে পবিত্র সুরের আবহ ছড়িয়ে পড়ে। কেউ কেউ আবেগে অশ্রুসিক্ত হয়ে পড়েন এ দৃশ্য দেখে।

পরে তাদের খাবার বিতরণ, চকলেট বিতরণ, তাদের নিয়ে কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় মান্নান বলেন, ওদের মুখের হাসিই আমার নেতা তারেক রহমানের জন্মদিনের সবচেয়ে বড় উপহার আমার কাছে।

তিনি বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের আশা, আমাদের অনুপ্রেরণা। তার জন্মবার্ষিকীতে আমি তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। তিনি সুস্থ থাকলে দেশে গণতন্ত্র টিকে থাকবে, মানুষ তাদের অধিকার ফিরে পাবে। চেয়াপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতির মা। তার সুস্থতা কামনা করছি। আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করছি। আপনারা সবাই দোয়া করবেন আমাদের নেত্রী যেন সুস্থ হয়ে দেশকে সুন্দরভাবে গড়ে তোলার নেতৃত্ব দিতে পারেন, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামকে সফল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park