
সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে উপজেলায় তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বৈলারকান্দি, মানিকনগর, ঝাউগড়া, ঝউগড়া কৃষি ইন্সটিটিউট, বিনাইচর, কৃষ্ণপুড়া, এলাকায় ৬স্থান থেকে ৬৮০ চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কর হয়। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী (ম্যাজিস্ট্রেট) সহকারী কমিশনার সায়মা রাইয়ানে নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সার্বিক সহযোগীতা করেন আড়াইহাজার জোনের প্রকৌশলী রায়হান কবির। অবৈধ সংযোগ স্থাপন লাইন সম্পুর্ন কিলিং করা হয়েছে। এ সময় তিতাস কর্তৃপক্ষ্ থেকে বলা হয়,আড়াইহাজারে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালনা অব্যাহত আছে যেখানেই অবৈধ সংযোগ পাওয়া যাবে সেখানেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। অভিযানে পুলিশ প্রশাসনসহ তিতাসের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply