1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে স্কুলের মালপত্র বিক্রির ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও ঝাড়ুমিছিল

  • আপডেট : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৬৩ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের মালপত্র দরপত্র ছাড়া রাতের অন্ধকারে গোপনে বিক্রির সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন, ঝাড়ু ও জুতা মিছিল করেছে স্থানীয়রা।

রবিবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার সাদিপুর ইউনিয়নের পঞ্চমীঘাট স্কুলের সামনে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসুচিতে বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীসহ স্থানীয়রা অংশ নেন।

এসময় অভিযুক্ত বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মনিরুজ্জামান ভূইয়া, সাবেক সভাপতি কামরুজ্জামান ভূঁইয়া মাসুম ও প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিয়ে তাদের শাস্তি দাবি করেন।

কর্মসুচিতে সাদিপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি তাজুল ইসলাম বলেন, এ ইউনিয়নকে যেন ব্যক্তিগত সম্পত্তি মনে করে মাসুম ও মনিরুজ্জামান নিজেদের ইচ্ছে মতো সব কিছু করছেন। বিদ্যালয়ের মালামাল রাতের অন্ধকারে নিয়মবহির্ভূতভাবে বিক্রি করা হয়েছে। পরে এলাকাবাসী মালামাল ভর্তি গাড়ি আটক করেছে। আমরা চাই ঘটনার সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে।

সাদিপুর ইউনিয়ন পরিষদের সদস্য হাবিবুর রহমান মাসুদ মোল্লা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের মালপত্র গোপনে রাতের আধারে বিক্রি ন্যাক্কারজনক ঘটনা। স্কুলের মতো জায়গায় দুর্নীতি ও অনিয়ম করছে যারা তাদের ছাড় দেওয়া হবে না। স্থানীয় প্রশাসন বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেবে এ প্রত্যাশা করছি।  কর্মসুচিতে শিক্ষার্থীরা ঝাড়ু ও জুতা প্রদর্শন করে দুর্নীতির বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন।

অভিযুক্ত স্কুলের কমিটির সাবেক সভাপতি কামরুজ্জামান ভূঁইয়া মাসুম বলেন, যারা আমার বিরুদ্ধে মানববন্ধন ও মিছিল করেছে তারাই ভাল বলতে পারবেন। তবে আমি অনিয়ম ও দুর্নীতি করি, তাই মনে হয় এ কর্মকান্ড করেছে। এটাই লিখে দেন।

বর্তমান সভাপতি মনিরুজ্জামান ভূঁইয়া বলেন, স্কুলের একটি কমিটি করে মালামাল বিক্রি করেছি। তবে মাধ্যমিক শিক্ষা অফিসের অনুমতি ছিল না। বিক্রি করার পর গাড়িতে ওঠাতে রাত হয়ে যায়। এখানে কোনো চুরির ঘটনা ঘটেনি।

উল্লেখ্য, গত ৮ নভেম্বর শনিবার স্কুল বন্ধ থাকার সুযোগে সভাপতি ও প্রধান শিক্ষকের যোগসাজসে দরপত্র ছাড়া রাতের অন্ধকারে পঞ্চমীঘাট স্কুলর মালামাল বিক্রি করা হয়। স্থানীয়রা মালামাল ভর্তি গাড়ি আটক করে পুলিশে হস্তান্তর করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park