
হৃদয় হোসাইন,পাবনা সংবাদদাতা:
পাবনা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে একটি আগ্নেয়াস্ত্র রিভলবার,তিন রাউন্ড কার্তুজ এবং ২৩০(দুইশত ত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ ০৪(চার) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। বৃহস্পতিবার ১৩ নভেম্বর ডিবির অফিসার ইনচার্জ মোঃ রাশিদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) বেনু রায়, পিপিএম সঙ্গীয় এসআই(নিঃ) অসিত কুমার বসাক এবং অফিসার ফোর্স পাবনার সুজানগর থানাধীন পৌরসভার অন্তগত মাষ্টারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে মৃত হামিদ মোল্লার ছেলে। আব্দুল হান্নান মোল্লা নিয়ন্ত্রাধীন ডিপ ঘরের ভিতর অভিযান করা হয়। অভিযানে উক্ত স্থান হইতে একটি আগ্নেয়াস্ত্র রিভলবার,তিন রাউন্ড কার্তুজ এবং ২৩০(দুইশত ত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ চারজন মাদক ব্যবসায়ীদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, ১। মোঃ আব্দুল হান্নান মোল্লা (৫৩),২। মোঃ আজিজুল হক বাবু (৪৫), ৩। মোঃ রাসেল খাঁ (২৫),৪। সাদমান মনোয়ার সাইফ (১৯)। পুলিশ সূত্রে জানা যায়,মাদকমুক্ত সমাজ গঠনে অঙ্গীকারবদ্ধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান চলমান থাকবে। ধৃত আসামীদের বিরুদ্ধে পাবনা সুজানগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু সহ ধৃত আসামী মোঃ আব্দুল হান্নান মোল্লা এর বিরুদ্ধে পৃথক অস্ত্র মামলা রজু করা হয়েছে।
Leave a Reply