
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীদের আর্থিক অন্তর্ভুক্তির জন্য ও তাদের আর্থিক ব্যবস্থাপনার বিষয়ে শিক্ষিত করে তোলার উদ্যোগের অংশ হিসেবে স্কুল ব্যাংকিং কার্যক্রম চালু করে। এ কার্যক্রমের লক্ষ্য শিক্ষার্থীদের মধ্যে টাকা জমানোর অভ্যাস তৈরি করা এবং আর্থিক ব্যবস্থাপনায় তাদের আরও উপযোগী করে তোলা।

এ উপলক্ষে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (MTB) পিএলসির প্রধান শাখার নির্দেশ অনুসারে সোনারগাঁও শাখার আয়োজনে স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ সময় স্কুল ব্যাংকিং কর্মসূচিতে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
সোমবার (১০ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের বৈদ্যের বাজার এন.এ.এম পাইলট উচ্চ বিদ্যালয়ে এই স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন করা হয়।
উক্ত স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈদ্যের বাজার এন.এ.এম পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদ্য সাবেক সভাপতি মোঃ হারুন অর-রশিদ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কমাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (MTB) পিএলসি সোনারগাঁ শাখার ব্যবস্থাপক ও সিনিয়ন সহ-সভাপতি মোঃ ইফতেখার হাসান। বৈদ্যের বাজার এন.এ.এম পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য মোঃ সোহেল রহমান ও বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মোঃ মোশারফ হোসেন প্রমূখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (MTB) পিএলসি সোনারগাঁ শাখার ক্রেডিট ইনচার্জ এবং এসএমই আর এম মোঃ রুবেল হাসান, মোঃ আশিকুর রহমান ও ব্যাংকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এসময় বিদ্যালয়ের ম্যানেজিংক কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের মধ্যে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় পরে বিজয়ীদের মধ্যে অতিথিরা পুরুষ্কার তুলে দেন।
Leave a Reply