1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

বিএনপির মনোনীত প্রার্থী মান্নানকে বিতর্কিত করতে কুচক্রী মহলের ষড়যন্ত্র!

  • আপডেট : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৩৬৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপি থেকে মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানকে নিয়ে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে একটি কুচক্রী মহল— এমন অভিযোগ উঠেছে। নির্বাচনী মাঠে তার জনপ্রিয়তা ও ত্যাগী নেতৃত্বে ঈর্ষান্বিত হয়ে এক শ্রেণির স্বার্থান্বেষী ও ষড়যন্ত্রী গোষ্ঠী সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে তাকে দল ও নেতাকর্মীদের কাছে বিতর্কিত করার চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে।

আজহারুল ইসলাম মান্নান অভিযোগ করে বলেন, “আমার প্রাণপ্রিয় দল বিএনপি আমাকে নারায়ণগঞ্জ-৩ আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার পর থেকেই কিছু স্বার্থবাদী মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে আমার ভয়েজ এডিট করে মিথ্যা ও বানোয়াট বক্তব্য তৈরি করছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। এসব ভিডিও ও পোস্টের মাধ্যমে তারা বিএনপির কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধেও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।”

তিনি এসব ষড়যন্ত্র ও অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, “আমি স্পষ্টভাবে জানাতে চাই— এসব বক্তব্য, ভিডিও বা অডিও সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। দলের ভাবমূর্তি নষ্ট করার লক্ষ্যে এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র।”

দলীয় নেতাকর্মী ও সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জবাসীর প্রতি আহ্বান জানিয়ে মান্নান বলেন, “আপনারা এসব অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। সবাই ঐক্যবদ্ধ থাকুন এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সোচ্চার হোন। বিএনপির প্রতিটি কর্মী ও সমর্থক যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সতর্ক থাকে এবং সত্যের পাশে দাঁড়ায়।”

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মাঠ পর্যায়ে আজহারুল ইসলাম মান্নানের জনপ্রিয়তা ও সাংগঠনিক দক্ষতা তাকে বিএনপির অন্যতম শক্তিশালী প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তাই নির্বাচনের আগে তাকে বিতর্কিত করে দলীয় ও জনসমর্থন দুর্বল করার একটি ষড়যন্ত্রই এখন সক্রিয় রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park