
সোনারগাঁ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় তিতাসের অভিযানে ১৫শ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
রবিবার (৯ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত মোবাইল কোর্টের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাশেদ খান এবং সার্বিক সহায়তা করেন আড়াইহাজার জোনের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো.রায়হান কবির।
অভিযান পরিচলনা করা হয় আড়াইহাজার পৌরসভার ঝাউগড়া দক্ষিনপাড়া, নাগেরচর মুকুন্দি, কৃষ্ণপুড়া এলাকায় তিনটি স্পট থেকে ১২শ বাড়ির ১৫ শ চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। প্রতিটি বিতরণ লাইন উৎস পয়েন্ট থেকে কিলিং ক্যাপিং করা হয়। এ সময় তিতাস কর্তৃপক্ষ থেকে বলা হচ্ছে আড়াইহাজার উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে যেখানেই অবৈধ সংযোগের খবর পাওয়া যাবে সেখানেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। অভিযানে পুলিশ প্রশাসনসহ তিতাসের কর্মকর্তা-কর্মচারী গণ উপস্থিত ছিলেন।
Leave a Reply