1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

জাতি সংকটে পড়লেই জনগণের ঐক্যই মুক্তির পথ দেখায়–আজারুল ইসলাম মান্নান

  • আপডেট : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১৬২ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনের মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেছেন, ৭ নভেম্বর আমাদের জাতীয় ইতিহাসের এক গৌরবোজ্জ্বল দিন। এই দিনে দেশপ্রেমিক সৈনিক ও সাধারণ মানুষ একত্রিত হয়ে জাতির সার্বভৌমত্ব, স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার জন্য আত্মোৎসর্গ করেছিল। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের মনে করিয়ে দেয়—যখনই জাতি সংকটে পড়ে, তখন জনগণের ঐক্যই মুক্তির পথ দেখায়।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তায় অনুষ্ঠিত র‍্যালী শেষে তিনি এসব কথা বলেন৷ 

মান্নান বলেন, যুবকরাই হচ্ছে জাতির প্রাণশক্তি। আজকের তরুণদের মধ্যেই রয়েছে পরিবর্তনের আগুন। আমরা চাই যুব সমাজকে সংগঠিত করে দেশের প্রতিটি ঘরে-ঘরে গণতন্ত্র ও ন্যায়ের বার্তা পৌঁছে দিতে। বিএনপি জনগণের দল—এই দলের মূল শক্তি হলো মানুষ, আর সেই মানুষই আমাদের আন্দোলনের প্রাণ।

এসময় আরও উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি হাজী শাহজাহান মেম্বার, সহ-সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক আতাউর রহমান, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিব,সাবেক পৌর কমিশনার মোতালেব হোসেন, যুবদল নেতা রাকিব হাসান, কাউসার আহমেদ, বিএম ডালিম, সাদিকুর রহমান সেন্টু, জয়নাল আবেদীন ও মোহাম্মদ আলী,আরিফ হোসেন বাবু প্রমুখ।

র‌্যালিটি মোগরাপাড়া চৌরাস্তাসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক উৎসবমুখর পরিবেশে শেষ হয়। কর্মসূচিতে হাজারো নেতা-কর্মীর উপস্থিতিতে গোটা এলাকা ‘গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park