1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

চট্টগ্রামের পটিয়ার হাবিলাসদ্বীপ জগদ্ধাত্রী মন্দিরে ধর্ম সম্মেলন

  • আপডেট : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ২৩৯ বার পঠিত

প্রদীপ্ত রণন:

চট্টগ্রামের পটিয়া উপজেলার ৮৫ বছরের প্রাচীন মন্দির হাবিলাসদ্বীপ শ্রী শ্রী জগদ্ধাত্রী মন্দিরে শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজো উপলক্ষে ধর্ম সম্মেলন গতকাল ৩০ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে । কিশোরী , তরুণীদের ধুনট নৃত্য পরিবেশন ও গীতা পাঠের মধ্য দিয়ে সম্মেলনের শুভ সূচনা ঘটে । আয়কর আইনজীবি শ্রী অরুপ কুমার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অধীন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাননীয় ট্রাস্টি দীপক কুমার পালিত। উদ্বোধন করেন বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক শিপুল দে। মুখ্য আলোচক ছিলেন উত্তম চক্রবর্তী, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেশ নেত্রী বেগম খালেদা জিয়া হল সংসদের নবনির্বাচিত সমাজসেবা সম্পাদক শ্রীমতি পূর্ণিমা রাধে, তরুন রাজনীতিবিদ সাইফুল ইসলাম , লায়ন রিমন কান্তি মুহুরী, সাংবাদিক প্রণয় দাশগুপ্ত, লায়ন সম্পদ দে, শ্রী বিশ্বজিত দে, প্রকৌশলী কনক চৌধুরী বাবু, যীশুকেশ বিশ্বাস, প্রকৌশলী রাজীব দাশ, শ্রী ছোটন সরকার। বক্তব্য রাখেন ডা: সঞ্জীব চক্রবর্তী অপু, উৎপল বিশ্বাস জিকু, সুপ্লব চৌধুরী সুভাষ, প্রীতম চৌধুরী প্রমুখ। সভায় প্রধান অতিথি বলেন, ধর্মচর্চার মাধ্যমে মানুষ নৈতিক চরিত্র গঠন ও সামাজিক অবক্ষয় থেকে রক্ষা পেতে পারে। ৷ দ্বিতীয় পর্বে ছিল সংস্কৃতিক অনুষ্ঠান। সবশেষে সম্মেলনে আগত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park