1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১২৭ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৮ বছর বয়সী শিশু ধর্ষণের অভিযোগে রিয়াজুল ইসলাম নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে তাকে গ্রেপ্তার করে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে। এর আগে গত বুধবার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের জৈনপুর এলাকায় নিয়ে ভয়ভীতি দেখিয়ে ওই শিশুকে ধর্ষণ করে। এঘটনায় ভূক্তভোগীর শিশুর মা বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃত রিয়াজুল ফরিদপুরের মধুখালী থানার গোপালপুর পূর্বপাড়া গ্রামের মৃত জামাল উদ্দিন শেখের ছেলে। সে পিরোজপুর ইউনিয়ন পরিষদের পাশে নুরা বেপারীর বাড়ির ভাড়াটিয়া। ভোক্তভোগী ওই শিশুকে নারায়ণগঞ্জ ৩শ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের পাশে নুরা বেপারীর বাড়ির ভাড়াটিয়া রিয়াজুল ইসলাম ও ভূক্তভোগী শিশুর পরিবার ওই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। ওই শিশুর বাবা রংঙের কাজ করেন। মা অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করেন। তাদের তিন সন্তানকে রেখে তারা কাজে চলে যান। গত বুধবার সকাল ৯টার দিকে বাড়ি ফাঁকা পেয়ে শিশুকে ডেকে আনে।

পরে তাকে ভয়ভীতি দেখিয়ে অটোরিক্সাযোগে তুলে নিয়ে জৈনপুর এলাকায় বিউটি আক্তারের পরিত্যক্ত বাড়িতে নিয়ে ধর্ষণ করে। এক পর্যায়ে শিশু চিৎকার দিলে স্থানীয়রা তাকে ধাওয়া দিলে দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে সোনারগাঁ থানায় ওই শিশুর মা বাদি হয়ে মামলা দায়ের করেন। পরে রতনপুর এলাকা থেকে অভিযুক্ত রিয়াজুল ইসলামকে গ্রেপ্তার করে। পরে তাকে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ওই শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park