1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৯৭ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে কাভার্ডভ্যান চাপায় মাইনুদ্দিন (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজে নিচে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাইন উদ্দিন কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিরিস্বর গ্রামের জাকির হোসেনের ছেলে।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, ঢাকাগামী একটি কাভার্ডভ্যান ব্রিজের উপরে উঠলে নিয়ন্ত্রণ হারিয়ে পেছনে যায়। এসময় পিছনে থাকা একটি অটোরিক্সাকে চাপা দিলে মাঈনউদ্দিন নামে এক যাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু ও আহত হয় চালকসহ এক যাত্রী।

তিনি বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। দূর্ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে যায় গাড়িটি জব্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park