
সোনারগাঁ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার ডহরগাঁও এলাকার ধানসিঁড়ি রেষ্টুরেন্ট এন্ড সুইটস,পিকনিক হোটেল এন্ড রেষ্টুরেন,মা বাবা হোটেলকে মোট,১ লক্ষ ৬৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ডহড়গাঁও এলাকার ৩ কিলোমিটার অবৈধ গ্যাস সংযোগের ৩শ’ বাড়ীর ৫শ’অবৈধ চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ঠাকুরবাড়ি মাসুমাবাদ এলাকার দের কিলোমিটার অবৈধ গ্যাস লাইন থেকে ১শ’ বাড়ীর ১৫০ টি অবৈধ চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অভিযান পরিচালনা করেন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) সৈকত রায়হান সার্বিক সহযোগিতা করেন রূপগঞ্জ জোনের প্রকৌশলী মোহাম্মদ জাহিদুল ইসলাম। এসময় রূপগঞ্জ জোনের প্রকৌশলী মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান,রূপগঞ্জ উপজেলায় কোনো অবৈধ সংযোগ দেখতে চান্না তিতাস কর্তৃপক্ষ, উপজেলার যেখানেই অবৈধ গ্যাস সংযোগের সন্ধান পাওয়া যাবে সেখানেই অভিযান পরিচালনা করা হবে।যারা অবৈধ সংযোগ দিচ্ছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। এসময় পেট্রোবাংলার টিমসহ ছিলেন,অভিযানে পুলিশ প্রশাসনসহ তিতাসের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply