1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

  • আপডেট : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১৪৭ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

বাদ্য বাজনা বাজিয়ে আনন্দ উল্লাস করে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যুবদলের নেতাকর্মীরা যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দিনভর পৃথকভাবে সোনারগাঁ উপজেলা যুবদলের নেতৃবৃন্দ এ কর্মসূচি পালন করে। মঙ্গলবার বিকেলে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিবের নেতৃত্বে সোনারগাঁ উপজেলা যুবদলের নেতৃবৃন্দ পৃথকভাবে আনন্দ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আনন্দ র‌্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি ও নারায়নগঞ্জ-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী আজহারুল ইসলাম মান্নান।

এসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, যুগ্ম-সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিন, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, যুবদল নেতা রাকিব হাসানসহ বিএনপি, যুবদল ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ বাদ্যবাজনা বাজিয়ে দলীয় পতাকা ও গাড়ি বহর নিয়ে আনন্দ র‌্যালী মাধ্যমে ব্যাপক শোডাউন করে। দুপুরে এ উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। কোয়ান্টাম ফাউন্ডেশনের সহযোগিতায় সোনারগাঁ উপজেলা যুবদল এ কর্মসূচির আয়োজন করেন।ন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park