1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • আপডেট : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৮১ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ২০০৬ সালের ২৮ অক্টোবরের লগি-বৈঠা সন্ত্রাসের প্রতিবাদে ও হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলার কাঁচপুর শিল্পাঞ্চল এলাকার বাসস্ট্যান্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলের আগে এক সংক্ষিপ্ত সমাবেশে দলীয় নেতারা বক্তব্য রাখেন।

সমাবেশে সোনারগাঁ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইসহাকের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমির মুহাম্মদ মমিনুল হক সরকার, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ-৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া।

এসময় আরও বক্তব্য দেন উপজেলা সেক্রেটারি আসাদুল ইসলাম আসাদ মোল্লা, জামায়াত নেতা ইবরাহীম, খোরশেদ দেওয়ান প্রমুখ।

বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীতে লগি-বৈঠা সন্ত্রাসের মাধ্যমে আওয়ামী সন্ত্রাসীরা যেভাবে নিরীহ মানুষ হত্যা করেছে, তার বিচার এখনো হয়নি। এই হত্যাকাণ্ডের বিচার না হওয়া জাতির জন্য কলঙ্ক।

বিক্ষোভ শেষে একটি মিছিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park