1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সাঁথিয়ায় দুই গ্রামের সংঘর্ষ,আহত অন্তত ১৫

  • আপডেট : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১৭৭ বার পঠিত

পাবনা সংবাদদাতা:

পাবনার সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়ন এর ইছামতি নদীতে ভেলা বাইচ প্রতিযোগিতাকে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দ্বের জেরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার তলট বাজারে থেমে থেমে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি সাঁথিয়ার ওপর দিয়ে বয়ে যাওয়া ইছামতী নদীতে উপজেলার করমজা ইউনিয়নের পার করমজা গ্রামের কয়েকজন যুবকের উদ্যোগে একটি ভেলা বাইচের আয়োজন করা হয়েছিল। গত শুক্রবার সেই প্রতিযোগিতার চূড়ান্ত খেলায় করমজা গ্রামের একটি ভেলা অংশ নিতে গেলে ত্রুটি দেখিয়ে সেটিকে বাতিল ঘোষণা করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করেই পার করমজা ও করমজা গ্রামের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এই দ্বন্দ্বের জেরে পার করমজার বাসিন্দা হাসেম স্থানীয় তলট বাজারে গেলে তাকে মারধর করা হয়। এরপরই তলট বাজারে দুই গ্রামের প্রায় ৩০০ থেকে ৪০০ লোকের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে লাঠিসোঁটা ও ইটপাটকেলের আঘাতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহতদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকাগুলোতে বর্তমানে আতঙ্ক বিরাজ করছে। সাঁথিয়া থানার ওসি আনিসুর রহমান জানান, সন্ধ্যা থেকে থেমে থেমে সংঘর্ষ হয় এবং পুলিশ কয়েক দফায় সংঘর্ষ থামালেও পরে এটি বড় আকার ধারণ করে। তিনি আরও জানান, “উভয় পক্ষের ১০-১৫ জনের মতো আহত হয়েছে বলে জেনেছি। আমরা এখনো ঘটনাস্থলেই আছি। এখন পরিস্থিতি স্বাভাবিক। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park