1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

তরুণ সমাজ রক্ষায় খেলাধুলার কোনো বিকল্প নেই- রফিকুল ইসলাম

  • আপডেট : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৮৪ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

সোনারগাঁ থানা বিএনপির সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম (বিডিআর) বলেছেন, একটি দেশকে ধ্বংসের জন্য মাদকই যথেষ্ট। তাই এই মাদকের ভয়াল থাবা থেকে আমাদের তরুণ সমাজকে রক্ষা করতে হলে খেলাধুলার কোনো বিকল্প নেই।”

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার মেঘনা শিল্পনগরী স্কুল মাঠে এস.এস.সি ২০০২ বনাম ২০০৩ ব্যাচের শিক্ষার্থীদের প্রীতি ক্রিকেট ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।হ

সাবেক চেয়ারম্যান বলেন, আমাদের তরুণ প্রজন্মই দেশের ভবিষ্যৎ। কিন্তু আজ মাদক তাদের দখল করে নিচ্ছে। আমরা অভিভাবকরা যদি একটু সচেতন হই, এবং তরুণদের খেলাধুলা ও সংস্কৃতির চর্চায় উৎসাহিত করি, তাহলে সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সর্বদা তরুণদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন ‘খেলাধুলা শুধু শরীর নয়, মন ও জাতি গঠনের শক্ত ভিত্তি তৈরি করে।’ তারেক রহমান নিজেও একজন ক্রীড়ানুরাগী ছিলেন। তিনি বিশ্বাসহ করেন, খেলাধুলা একটি জাতিকে শৃঙ্খলাবদ্ধ ও দায়িত্বশীল করে তোলে।

অনুষ্ঠানে পিরোজপুর ইউনিয়ন বিএনপিরসাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের সভাপতিত্বে বিএনপি নেতা ইয়াসীন, সফিউল আলম বাচ্চু, পিরোজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল মান্নান, দুলাল মিয়া, ফারুক আহমেদ,আলিনুর বেপারী,হাসান বশরী,রিপন বেপারী, যুবদল নেতা আল-আমিন, আবুল কাশেমসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
খেলা শেষে এস.এস.সি ২০০০ এর ১১৭ রানের টার্গেটে ২০০৩ ব্যাচ জয়ী হয়।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন এবং তরুণ প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে দেশপ্রেমে উদ্বুদ্ধ হও য়ার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park