1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

ভোট নয় দোয়া চাই, মানবিক আহ্বান চেয়ারম্যান প্রার্থী হাজী আশরাফ উদ্দিনের

  • আপডেট : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৮০ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ)প্রতিনিধি:

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও সমাজসেবক হাজী আশরাফ উদ্দিন শুক্রবার (২৪ অক্টোবর) মোগরাপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের গুহাট্রা বায়তুল মামুর জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেন।

জুমার নামাজে খুতবার আগে মুসল্লিদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যে হাজী আশরাফ উদ্দিন বলেন, মোগরাপাড়া ইউনিয়ন একটি ঐতিহ্যবাহী ও জনপ্রিয় ইউনিয়ন। আমি এই ইউনিয়নের একজন চেয়ারম্যান প্রার্থী হিসেবে জনগণের সেবা করতে চাই। আমি কোনো রাজনৈতিক দলের প্রার্থী নই, একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মানুষের পাশে দাঁড়াতে চাই। আমি একজন ব্যবসায়ী, সমাজের বিভিন্ন স্তরের মানুষ আমার কাছে আসে- আমি সবসময় চেষ্টা করি তাদের সহযোগিতা করতে। আগামীতেও করব ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে দোয়া চাই, যেন আপনাদের সেবা করার সুযোগ পাই।

তিনি আরও বলেন, আমাকে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিতে হবে না, আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন- যেন আমি সময় ও সুযোগ পেলে আপনাদের পাশে থেকে প্রকৃত অর্থে সেবা করতে পারি। ডেঙ্গু মশা নিধনের লক্ষ্যে আমি ব্যক্তিগত উদ্যোগে মশার ওষুধের ব্যবস্থা করেছি। পর্যায়ক্রমে ইউনিয়নের প্রতিটি বাড়ি ও এলাকায় এই ওষুধ প্রয়োগ করা হবে। তবে আপনারা সবাই স্কুল, মাদরাসা, মসজিদসহ নিজ নিজ বাড়ির আশপাশে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখবেন।

নামাজ শেষে তিনি স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং গুহাট্রা এলাকায় ব্যাপক জনসংযোগ পরিচালনা করেন। এসময় তিনি এলাকার প্রবীণ, যুবক ও ধর্মপ্রাণ মুসল্লিদের সঙ্গে মতবিনিময় করে তাদের খোঁজখবর নেন।

মানবিক উদ্যোগের অংশ হিসেবে গুহাট্রা বায়তুল মামুর জামে মসজিদের উন্নয়ন কাজে হাজী আশরাফ উদ্দিন এক লাখ টাকা অনুদান প্রদান করেন। তার এই অনুদান পেয়ে মসজিদ কমিটি ও স্থানীয় মুসল্লিরা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামীতেও তার নেতৃত্বে ইউনিয়নের উন্নয়ন অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, শিক্ষক ও সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। স্থানীয়দের মতে, হাজী আশরাফ উদ্দিন একজন মানবিক ও সমাজসেবী ব্যক্তি হিসেবে দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত আছেন। সততা, আন্তরিকতা ও জনসম্পৃক্ততায় তিনি ইতোমধ্যে মোগরাপাড়া ইউনিয়নে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park