1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে কলেজ শিক্ষার্থী মীম হত্যাকান্ড দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ

  • আপডেট : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১৪৩ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

সোনারগাঁ সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সায়মা আক্তার মীম(২২) হত্যাকান্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

রবিবার (১৯ অক্টোবর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় শিক্ষার্থীরা এ অবরোধ করে। প্রায় আধাঘন্টার অররোধে মহাসড়কের ঢাকাগামী লেনে সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে এক কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। এর আগে তারা কলেজের প্রধান ফটকের সামনে একই দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে।

জানা যায়, সোনারগাঁ সরকারী কলেজের শিক্ষার্থী সায়মা আক্তার মীম গত ১০ অক্টোবর শুক্রবার নিখোঁজ হয়। নিখোঁজের ৪দিন পর গত মঙ্গলবার সন্ধ্যায় স্কচটেপে মোড়ানো বস্তাবন্দি হাত পা বাধা অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাইকারটেক ব্রীজ এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত সায়মা আক্তার মীম পাবনা জেলার সুজানগর থানার দয়াল নগর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। সে রায়হান নামের এক যুবকের সঙ্গে প্রেমের সর্ম্পকে বিয়ে করে মোগরাপাড়া আমতলা এলাকার ফিরোজ মিয়ার বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করে।

হত্যাকান্ডের ঘটনায় নিহতের মামা খোকন শেখ সাগর পরদিন বুধবার বাদি হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করা হয়। লাশ উদ্ধারের পর ওই শিক্ষার্থীর স্বামী রায়হানকে গ্রেপ্তার করে পুলিশ। হত্যাকান্ডের দায় স্বীকার করে নারায়ণগঞ্জ আদালতে স্বীকারোক্তি দেয় স্বামী রায়হান।

সোনারগাঁ থানার পরিদর্শক ( তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, শিক্ষার্থীদের সড়ক অবরোধের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ যাওয়ার আগেই তারা অবরোধ তুলে নেয়।

তিনি আরো বলেন, কলেজ শিক্ষার্থী হত্যাকান্ডে জড়িত স্বামীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অন্য কেউ জড়িত কিনা বের করা চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park