1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

মেঘনা গ্রুপের চিনি কারখানায় অগ্নিকাণ্ড, দেড়ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে

  • আপডেট : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১৮০ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঝাউচর এলাকায় মেঘনা গ্রুপের চিনি কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৭ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে। সোনারগাঁ ফায়ার সার্ভিস ও মেঘনা গ্রুপের ৮ টি ঔ ইউনিট দেড় ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে হতাহত ও ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি। আগুনের খবর সংগ্রহ করতে ঘটনাস্থলে যাওয়া সাংবাদিকদের কারখানায় প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার বিষয়ে কথা বলতে কোন কর্মকর্তাকে পাওয়া যায়নি।

জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকায় মেঘনা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ফ্রেশ চিনির কারখানায় শুক্রবার রাত সাড়ে ৭ টার দিকে সাইলোতে হঠাৎ বিকট শব্দে আগুন ধরে যায়। এসময় আগুন বিভিন্ন সাইলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট ও মেঘনা গ্রুপের নিজস্ব ৫ টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করে। দীর্ঘ দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী মেঘনা গ্রুপের চিনি কারখানার কর্মচারী সজল সরকার জানান,সীড ক্যারেসিন সাইলোতে আগুন ধরে যায়। মূহুর্তের মধ্যে আগুন বিভিন্ন সাইলোতে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ওসমান গণি জানান, মেঘনা গ্রুপের চিনি কারখানার আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।

এ বিষয়ের বক্তব্যের জন্য মেঘনা গ্রুপ অব ইন্ডাষ্টিস লিমিটেডের নির্বাহী পরিচালক (টেকনিক্যাল) কার্তিক চন্দ্র দাসের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি কল রিসিভ করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park