1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সুজানগরে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে ইমামকে রাজকীয় বিদায়

  • আপডেট : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১৪২ বার পঠিত

হৃদয় হোসাইন,নিজস্ব সংবাদদাতা:

পাবনার সুজানগর উপজেলার মথুরাপুর কেন্দ্রীয় জামে মসজিদে দীর্ঘ ৩৪ বছর ইমামতি করার পর ফুলে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে করে ইমামকে রাজকীয় বিদায় দিয়েছেন এলাকাবাসী। শুক্রবার (১০ অক্টোবর) জুমার নামাজের পর ইমামকে ঘোড়ার গাড়িতে করে বাড়ি পৌঁছে দেন এলাকাবাসী। এর পাশাপাশি তাকে নগদ অর্থ ও উপহার সামগ্রী দেয় মসজিদ পরিচালনা কমিটি। এতে অংশ নেন স্থানীয়রাও।৬৭ বছর বয়সী ইমাম আব্দুল মান্নান একই উপজেলার বাড়ইপাড়া এলাকার বাসিন্দা। তিনি ১৯৯৩ সাল থেকে টানা ৩৪ বছর ধরে মথুরাপুর কেন্দ্রীয় জামে মসজিদে ইমামতির দায়িত্ব পালন করে আসছিলেন। এরপর বার্ধক্যজনিত কারণে তিনি স্বেচ্ছায় অবসর নেওয়ার সিদ্ধান্ত নিলে তার সম্মানে এ ব্যতিক্রমধর্মী বিদায়ের আয়োজন করা হয়। ইমামকে বিদায় জানাতে শুক্রবার সকাল থেকেই মসজিদ প্রাঙ্গণে আসতে থাকেন স্থানীয়রাইমামের বিদায়ে সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। পরে ইমামকে ফুল সজ্জিত ঘোড়ার গাড়িতে করে অটোরিকশা ও মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে বাড়ি পৌঁছে দেওয়া হয়। স্থানীয়রা জানান, ইমাম সাহেব সারাজীবন সত্য ও ন্যায়ের পথে থেকেছেন। মানুষের বিপদে আপদে পাশে দাঁড়িয়েছেন।তার চলাফেরা ও ব্যবহার সবাইকে মুগ্ধ করেছে। তার দেওয়া দ্বিনি শিক্ষায় অনেকেই সঠিক দিশা পেয়েছেন। তাই তার সম্মানস্বরূপ এমন বিদায় সংবর্ধনার আয়োজন করেছেন তারা। পরিশেষে তার অবসর জীবনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন স্থানীয়রা। মথুরাপুর কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হাতেম আলী খান বলেন, ইমাম সাহেব শুধু ইমামতি করেননি, তিনি আমাদেরকে জীবনের নানা দিক-নির্দেশনা দিয়েছেন।সমাজের মানুষকে দ্বীনের পথে আনতে নিরলসভাবে কাজ করে গেছেন। তার দীর্ঘ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মান জানাতে আমরা এ আয়োজন করেছি। আবেগজড়িত কণ্ঠে ইমাম আব্দুল মান্নান বলেন, জীবনের বড় একটি অংশ এই মসজিদ আর গ্রামের মানুষের সঙ্গে কেটেছে। আমি সারা জীবন দিনের খেদমতে নিয়োজিত ছিলাম। মসজিদ পরিচালনা কমিটি ও গ্রামবাসী আমাকে এতটা ভালোবাসেন এবং মন থেকে সম্মান করেন, এটি ভেবে খুব আবেগপ্রবণ হয়ে যাচ্ছি। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। সেই সঙ্গে সবার কাছে দোয়া প্রার্থনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park