
বন্দর প্রতিনিধি:
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুরে আপনার পাশে সেভার পরশে ইউনিক হাসপাতাল উদ্বোধন করা হয়েছে। শনিবার (১১ অক্টোবর ) দোয়ার মাধ্যমে হাসপাতালের পরিচালকগণ আনুষ্ঠানিকভাবে ইউনিক হাসপাতাল উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের চেয়ারম্যান মোঃ সোহেল, পরিচালক মোহাম্মদ বিল্লাল হোসেন,মোহাম্মদ ইসমাইল হোসেন। ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাইফুল আলমসহ চিকিৎসকগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে পরিচালকরা আপনার পাশে সেভার পরশে প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, আধুনিক প্রযুক্তি ও দক্ষ চিকিৎসকের সমন্বয়ে ফিউচার হসপিটাল হবে দেশের অন্যতম সেরা মানবিক স্বাস্থ্যসেবা কেন্দ্র। এই হাসপাতাল দেশের স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন আনবে এবং সবার জন্য বিশ্বমানের চিকিৎসা নিশ্চিত করবে বলে তারা আশা প্রকাশ করেন। এই হাসপাতালের ২৫ % ডিসকাউন্টে সকল পরীক্ষা-নিরীক্ষা ঘোষণা হাসপাতাল কর্তৃপক্ষ।
Leave a Reply