1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে মেয়াদোত্তীর্ণ ও সরকারী ঔষধ বিক্রির অভিযোগে জরিমানা

  • আপডেট : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ২৪৫ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেয়াদোত্তীর্ণ এবং সরকারী ঔষধ বিক্রির অভিযোগে এক লাখ পঞ্চাশ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (৬ অক্টোবর) দুপুরে এ সংস্থাটি অভিযান পরিচালনা করে এ জরিমানা করে। সোনারগাঁয়ের কাঁচপুর সোনালী মার্কেট এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মেসার্স সোনাপুর মেডিসিন সার্ভিস সেন্টারে মেয়াদোত্তীর্ণ হেপাটাইটিস-বি ইনজেকশন, মেয়াদোত্তীর্ণ প্রেগনেন্সি স্ট্রিপ এবং বিভিন্ন বিক্রয় নিষিদ্ধ সরকারী হাসপাতালের ঔষধ পাওয়া যায়। ফলে এ ফার্মেসীকে ১ লাখ পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়। এসময় দন্ডের টাকা আদায় করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ড্রাগ এন্ড কেমিস্ট এসোসিয়েশনের কাঁচপুর আঞ্চলিক শাখার সভাপতি মো. মনিরুজ্জামান, নারায়ণঞ্জ জেলা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নিউটনসহ পুলিশ সদস্য ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park