1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

পাবনায় র‍্যাবের অভিযানে বিদেশী রিভলবারসহ যুবক আটক

  • আপডেট : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ২৪৩ বার পঠিত

হৃদয় হোসাইন,পাবনা সংবাদদাতা:

পাবনার চাটমোহর উপজেলার কুয়াবাসী গ্রামে শনিবার ০৪ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে অভিযান চালিয়ে বিদেশী রিভলবারসহ এক যুবককে আটক করেছে র‌্যাব। আটককৃত যুবকের নাম রিপন মন্ডল (২৬)। সে কুয়াবাসী গ্রামের আদম মন্ডলের ছেলে। পাবনা র‌্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ এনামুল হক জানান,অধিনায়ক, র‌্যাব-১২, সিরাজগঞ্জ’র নির্দেশনায় র‌্যাবের একটি আভিযানিক দল চাটমোহর থানার কুয়াবাসী উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় তারা রিপন মন্ডলকে আটক করে এবং তার নিকট থাকা একটি আগ্নেয়াস্ত্র (বিদেশী রিভলবার) উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা জেলার চাটমোহর থানায় হস্তান্তর করা হয় বলে জানান, পাবনা র‌্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ এনামুল হক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park