1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সমুদ্রে ত্রানবাহী ফ্লোটিলার নৌবহর আটকের প্রতিবাদে সোনারগাঁয়ে বিক্ষোভ সমাবেশ

  • আপডেট : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ৭৯ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

ফিলিস্তিনের গাঁজায় গণহত্যা ও সমুদ্রে ত্রানবাহী ফ্লোটিলার নৌবহর আটকের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) জুমা নামাজের পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিসমিল্লাহ এনএম জুলফিকার ফাউন্ডশ ও পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির যৌথ উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিসমিল্লাহ এনএম জুলফিকার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোক্তার হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি মাওলানা তফাজ্জল হোসেন ফরিদী, সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক শামিম আহম্মেদ, যুবদল নেতা রকিব হাসান, মোগরাপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বাবুল হোসেন বিজয়, সাংবাদিক আল আমিন তুষার, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন প্রমুখ।

এসময় বিক্ষোভ সমাবেশে মুসল্লিরা ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে তাদের স্বাধীনতা কামনা করেন। সমাবেশ শেষে মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে বিক্ষোভ মিছিল করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, ইজরাইল একের পর এক ফিলিস্তিনিদের ওপর বর্বর হামলা করছে। জাতিসংঘ এ হামলার বিষয়ে কোন ব্যবস্থা নিচ্ছে না। সারা বিশ্বের মুসলিম এক হয়ে প্রতিবাদ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park