1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সেনাবাহিনীর বিশেষ অভিযান রূপগঞ্জে ১২৪ কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবাসহ আটক ৩ জন

  • আপডেট : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৫২ বার পঠিত

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে সেনাবাহিনীর একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

অভিযানে অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী সাব্বিরের সহযোগী হিসেবে চিহ্নিত আকলিমা (৩৫), সাদ্দাম হোসেন (৩২) এবং হৃদয় (২৮) নামে তিনজনকে আটক করা হয়। এসময় তাদের নিকট থেকে ১২৪ কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

গোয়েন্দা সূত্রে জানা যায়, আটককৃতরা সাব্বিরের নির্দেশে মাদকদ্রব্য মুড়াপাড়া এলাকায় বিভিন্ন ব্যবসায়ীর কাছে বিক্রির জন্য নিয়ে এসেছিল। পরে সেনাবাহিনী তাদের জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)তরিকুল ইসলাম বলেন,সেনাবাহিনীর বিশেষ অভিযানে তিনজনকে আটক করা হয়। এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ গাজা ও হইয়া উদ্ধার করা হয়। তাদেরকে মাদক আইনে আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park