1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সংখ্যালঘু বলতে এদেশে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশী : মান্নান

  • আপডেট : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১০৮ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিশ্বাস করে এই দেশে কোনো সংখ্যালঘু নেই—আমরা সবাই সমানভাবে বাংলাদেশী নাগরিক। হিন্দু-মুসলিম সবাই ভাই-ভাই, এটাই আমাদের প্রথম ও শেষ পরিচয়। বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।

বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কাঁচপুর, সাদিপুর ও বৈদ্দ্যেরবাজার ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন।

তিনি বলেন,“৫ আগস্টের পর থেকেই বিএনপির নেতাকর্মীরা মন্দিরে পাহারা দিচ্ছেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। বিএনপি আগামীতে ক্ষমতায় আসলে সবার জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করবে। দেশের মানুষ সম্প্রীতির বন্ধনে যুগ যুগ ধরে বসবাস করছে। মসজিদ ও মন্দির পাশাপাশি দাঁড়িয়ে আছে, কেউ কারো ধর্ম পালনে বাধা দিচ্ছে না—এটাই প্রমাণ করে আমরা সহাবস্থানে বিশ্বাসী।”

মান্নান আরও বলেন, বিএনপির নেতাকর্মীরা নির্ঘুমভাবে পূজা মণ্ডপ পাহারা দিচ্ছেন, যাতে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন, সোনারগাঁ পৌর বিএনপির সভাপতি হাজী শাহজাহান, সাধারণ সম্পাদক মো. মোতালেব মিয়া, নারায়ণগঞ্জ জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি কামরুজ্জামান ভূঁইয়া মাসুম, সাদিপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রহমান সরকারসহ কয়েক শতাধিক নেতাকর্মী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park