1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

৫ ঘণ্টা পর পাবনার ভাঙ্গুড়ায় ট্রেনের লাইনচ্যুত তিনটি বগি উদ্ধার

  • আপডেট : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬০ বার পঠিত

হৃদয় হোসাইন পাবনা সংবাদদাতা:

প্রায় ৫ ঘণ্টা পর পাবনার ভাঙ্গুড়ায় ‘পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেনের লাইনচ্যুত তিনটি বগি উদ্ধার করা হয়েছে। উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। ভাঙ্গুরা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সূত্রে এ তথ্য পাওয়া যায়। লাইনচ্যুত বগি উদ্ধারের পর সকাল সাড়ে ৯টার দিকে চাটমোহর স্টেশনে অপেক্ষামান ‘বুড়িমারী এক্সপ্রেস’ ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। পরে সকাল সাড়ে দশটার দিকে ‘পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেনটি পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে যায়। এর আগে সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোর চারটার দিকে ভাঙ্গুড়া স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। তবে এ দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। ‎ট্রেন যাত্রীরা জানায়, ঢাকা থেকে পঞ্চগড়গামী ‘পঞ্চগড় এক্সপ্রেস’ আপ ট্রেনটি রোববার রাত সাড়ে ১১টায় ঢাকা থেকে রওনা দেয়। পথিমধ্যে ভোর চারটার দিকে পাবনার ভাঙ্গুড়া রেল স্টেশনের কাছে পৌঁছালে বিকট শব্দে ট্রেনটির তিনটি বগি লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনে থাকা সহস্রাধিক যাত্রী আতঙ্কে ট্রেন থেকে লাফিয়ে নেমে পড়ে। এরপর ভাঙ্গুড়া থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের নিরাপত্তা দেন। ‎এ ঘটনার সাড়ে তিন ঘণ্টা পর সকাল সাড়ে সাতটার দিকে বগি উদ্ধারকাজ শুরু করে রেল কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park